১৪ মার্চ ২০২৬ - ১৫:১২
“ইমাম খোমেইনী ও খামেনেয়ীর পথই আমাদের পথ”

হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম ইসলামি বিপ্লবের তৃতীয় নেতা হিসেবে আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা খামেনেয়ীকে আনুষ্ঠানিক অভিনন্দন জানিয়ে প্রতিরোধ আন্দোলনের পক্ষ থেকে তাঁর প্রতি অটুট আনুগত্য পুনর্ব্যক্ত করেছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): শেখ নাঈম কাসেম বলেন, ইরানের বিশেষজ্ঞ পরিষদের ঐতিহাসিক সিদ্ধান্তের মাধ্যমে ইসলামি বিপ্লবের তৃতীয় নেতা হিসেবে আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা খামেনেয়ীকে নির্ধারণ করা হয়েছে। 


তিনি ঘোষণা করেন, অতীতের মতোই ইসলামি প্রজাতন্ত্রের নতুন নেতৃত্বের প্রতি হিজবুল্লাহ অনুগত থাকবে। তিনি ইরানের জনগণ ও বিশ্বের নিপীড়িত মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে আয়াতুল্লাহ সৈয়দ মুজতাবা খামেনেয়ীর সাফল্য কামনায় প্রার্থনা জানান।

শেখ নাঈম কাসেম প্রতিরোধ অক্ষকে সমর্থন এবং জুলুম ও দখলদারিত্বের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Tags

Your Comment

You are replying to: .
captcha